‘অলি আহমদের মনোনয়নপত্রটি সঠিক পাওয়া গেছে, নির্বাচনে অংশগ্রহণ করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৬, ১২:২৮ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:২৯

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বাতেন বলেছেন, অলি আহমেদ বীর বিক্রমের মনোনয়নপত্রটি সঠিক হিসেবে পাওয়া গেছে। ইনশাআল্লাহ, আগামী নির্ধারিত তারিখে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, ২০ তারিখে, সেদিন তিনি একজন বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন। আমরা ইনশাআল্লাহ ১১ দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ কবরো।

রবিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদের জন্য দুটি মনোনয়নপত্র দেওয়া হয়েছিল, দুটিই বৈধ হয়েছে কিনা জানতে চাইলে আব্দুল বাতেন বলেন, নিয়ম হচ্ছে, প্রথমটি যদি বৈধ পাওয়া যায়, তাহলে আর দ্বিতীয়টি যাচাই-বাছাই করা হয় না। প্রথমটি বৈধ হিসেবে পাওয়া গেছে, কাজেই দ্বিতীয়টি আর যাচাই-বাছাই করা হয়নি।

১৮ তারিখে প্রত্যাহারের একটা সুযোগ আছে, প্রত্যাহার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় না এটা প্রত্যাহার করা হবে। কেননা ১১ দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য এই মনোনয়নপত্র জমা দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা চাই, দীর্ঘ দিন পর যে রাষ্ট্রপতি নির্বাচন... প্রায় ৩০-৩৫ বছর পর নির্বাচন হচ্ছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকুক, এটা আমরা চাই। বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন, সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না। আমরা মনে করি, এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। আমাদের দাবি হলো, জুলাই সনদের আলোকে যেকোনও মূল্যে হোক, ভবিষ্যতে এই ধারাটি সংশোধন করতে হবে।

যে মনোনয়নপত্রটি বৈধ হয়েছে, সেটার প্রস্তাবক কে ছিলেন জানতে চাইলে আব্দুল বাতেন বলেন, প্রস্তাবক ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং সমর্থক ছিলেন এনপিপির সংসদ সদস্য মো. আল-আমিন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জামায়াতের
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি