অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০

ইতালির মেস্ট্রেতে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর দুর্বৃত্তের সংঘবদ্ধ হামলা, হেনস্তা ও কুৎসিত আচরণের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহিলা বিভাগের প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিদেশের মাটিতে গিয়ে একজন নারী শিল্পী ও তার পরিবারের ওপর এ ধরনের সংঘবদ্ধ হামলা, গায়ে ডিম-পানি নিক্ষেপ এবং প্রকাশ্যে হেনস্তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য যত গভীরই হোক, তা কাউকে গায়ে হাত তোলার বা প্রকাশ্যে অপমান করার অধিকার দেয় না।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আজমেরী হক বাঁধন ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন। এমন একজনের ওপর হামলা শুধু ব্যক্তি-আক্রমণ নয়, বরং ভিন্নমত দমনের একটি ভয়ংকর নজির হয়ে থাকবে।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে ইতালীয় প্রশাসনের কাছে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছে। একই সঙ্গে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসকে অবিলম্বে বাঁধন ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।

মহিলা বিভাগীয় প্রচার সেক্রেটারি অভিনেত্রী বাঁধন ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নারীর মর্যাদা ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার থাকবে।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
আ.লীগকে নরমালাইজ করেছেন জামায়াতের আমির: রাশেদ খাঁন
সংসদে জামায়াত আমিরগ্রামে ১২-১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, মিথ্যা আশ্বাসে সংকট আড়াল করা যাবে না
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
সর্বশেষ খবর
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী