এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুনের ঘটনায় জামায়াতের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ২৩:২৬ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২৩:২৬

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হামিদুর রহমান আযাদ বলেন, দেশে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনও রাজনৈতিক দলের নেতা কিংবা সাধারণ নাগরিক যেন সন্ত্রাসী হামলা শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান শফিকুর রহমানের
সর্বশেষ খবর
প্রধান বিচারপতির বক্তব্য সংবাদে বিকৃতভাবে প্রচারিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতির বক্তব্য সংবাদে বিকৃতভাবে প্রচারিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল
ভিসা আবেদনের পরদিন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে খুন তাহিরা, কারাগারে যুবক
ভিসা আবেদনের পরদিন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে খুন তাহিরা, কারাগারে যুবক
দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে গাজীপুরে কৃষক দলের বিক্ষোভ
দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে গাজীপুরে কৃষক দলের বিক্ষোভ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ