সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮

ডাকসুর ভিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

জামায়াত সেক্রেটারি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টের দুষ্কৃতিকারীরা তাণ্ডব, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সব সীমা অতিক্রম করছে। তাদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, জাতীয় নেতা, ছাত্রনেতা ও ডাকসু নেতাদের বাসাবাড়ি, স্থাপনা এবং আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতারও তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতাদের লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। না হলে সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে।

জামায়াত সেক্রেটারি বলেন, আমরা ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা মেরে অগ্নিসংযোগ, যা বললেন ডাকসু ভিপি
সাবেক মন্ত্রীর বাড়ির সামনে বাসে আগুন
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের প্রস্তাব, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের প্রস্তাব, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’
সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
উইকেটকিপার থেকে ইতিহাসের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান 
উইকেটকিপার থেকে ইতিহাসের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান 
জাল সনদে চাকরি, যবিপ্রবির ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
জাল সনদে চাকরি, যবিপ্রবির ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা