অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: শাফিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০০

নির্বাচনি প্রচারে শাফিন আহমেদ ভোটারদের সম্মান রক্ষার্থে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। তিনি বলেন, ‘আশা করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন।’

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের সামনে নির্বাচনি প্রচারকালে তিনি এ কথা বলেন।

ঢাকার উন্নয়নের পথিকৃত হুসেইন মুহম্মদ এরশাদ দাবি করে তিনি বলেন,  ‘পান্থপথ, বেড়িবাঁধ, রোকেয়া সরণী, আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে সব উন্নয়নে তার ছোঁয়া লেগে আছে। তাই রাজধানীর উন্নয়ন ভাবতে গেলেই এরশাদের অবদান স্মরণ করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিল্টন মোল্লা প্রমুখ।

/এএইচটআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী