জিএম কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৯, ১৮:৩০আপডেট : ০২ জুন ২০১৯, ১৮:৩৪

সৌজন্য সাাক্ষাতের সময় জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও ব্রিটিশ হাইকমিশনার মি. রবার্ট চ্যাটারটন ডিক্সন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মি. রবার্ট চ্যাটারটন ডিক্সন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (২মে) দুপুরের দিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রায় একঘণ্টার এই সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে জিএম কাদের ও রবার্ট চ্যাটারটন কথা বলেন।

এই প্রসঙ্গে জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, ‘আলোচনায় ব্রিটিশ হাইকমিশনারকে জাপার রাজনৈতিক ঐতিহ্য ও কল্যাণময় রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানিয়েছেন জিএম কাদের। এই সময় ব্রিটিশ হাইকমিশনার জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করেছেন।’

এ সময় জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাবিবুর রহমান, রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সাবেক কূটনীতিক মেজর (অব.) আশরাফ-উদ-দৌলা, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল এনালিস্ট ইজাজুর রহমান উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার জাপা চেয়ারম্যানের বনানী অফিসে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের