নগর ভবন দুর্নীতিমুক্ত করবো: হাজী মিলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১৯:২৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:২৯

নির্বাচনি প্রচারণায় হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন মেয়র হলে প্রথমেই নগরভবনকে দুর্নীতিমুক্ত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। তিনি বলেন, ‘নগর ভবনকে দুর্নীতিমুক্ত না করা গেলে নগরবাসীর উন্নয়ন নিশ্চিত করা যাবে না। দক্ষিণ সিটির সব কর্মকর্তার আয়-ব্যায়ের হিসাব নেওয়া হবে।’ শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

এই দিন ঢাকা দক্ষিণ সিটির ধলপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী, শনিরআখড়া, কুতুবখালী, শেখদি, ডেমরা, হাজী নগর, বাশেরপুল, মাতুইয়াল, ষ্টাফকোয়াটার, সারুলিয়া, ধোলাইপাড়, জুরাইন, মোহাম্মদবাগ, মীর হাজিরবাগ, মেরাজনগর, কড়ইতলা, পোস্তগোলা, শ্যামপুর বালুর মাঠ এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে  হাজী মিলন  প্রচারণা চালান।

মিলন বলেন, ‘বর্ষাকাল এলেই রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে ঢাকাবাসীকে আরও বেশি ভোগান্তির শিকার হতে হয়। ১৫ দিনের কাজ দুই মাস লাগানো হয়। এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’

নির্বাচনি প্রচারণার সময় মিলনের সঙ্গে আরও  উপস্থিত ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, কেন্দ্রীয় নেতা ফখরুল আহসান শাহাজাদা, সুজন দে, আক্তার হোসেন দেওয়ান, শেখ মাসুক রহমান, গাজী সালাম, ইব্রাহীম মোল্লা, কাউসার আহমেদ, বেলায়েত হোসেন খসরু, মিন্টু আহমেদ, হাসান ও মিলনের দুই ছেলে রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন শিফান প্রমুখ।  

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী