দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪২

জি এম কাদের

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখেই জাতীয় পার্টি (জাপা) প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘যারা দলকে শক্তিশালী করতে কাজ করছে, দলের জন্য ত্যাগ করছে, গণমানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে তারাই দলীয় মনোনয়নে অগ্রাধিকার পাবে। প্রতিটি নির্বাচনে জাপা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করবে।’

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘নতুন প্রজন্মের সামনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি অনেক বেশি গ্রহণযোগ্য। জাপা সব সময় অন্যায়-অবিচারের বিপক্ষে। গণমানুষের স্বার্থ ও অধিকার সংরক্ষণই জাপার রাজনীতি।’ 

এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, হবিগঞ্জ জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, হবিগঞ্জ জাপা নেতা আবু বকর খান, সেলিম খান, আফরোজ আফগান তালুকদার, নুর মিয়া বক্তৃতা করেন। 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী