বিনামূল্যে ভ্যাকসিনের নিশ্চয়তা চান বাবলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১৬:১৬আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৬:৩৭

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘দেশের প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।’ ভ্যাকসিনের পাশাপাশি প্রতিটি হাসপাতালে বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বানানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতির নবনিযুক্ত আহ্বায়ক কমিটির সদস্যরা পার্টি মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় যুব সংহতি নেতৃবৃন্দের উজ্জ্বল আগামী প্রত্যাশা করে বক্তৃতা করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, ‘রাজধানীর কিছু হাসপাতাল ছাড়া সারাদেশে করোনার চিকিৎসা নেই বললেই চলে। রাজধানীর কিছু বেসরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা আছে, কিন্তু তা খুবই ব্যয়বহুল। সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা নেওয়া সম্ভব নয়। আবার উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে টাকা থাকলেও করোনার চিকিৎসা নেই।’

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান