পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জনমনে বিভ্রান্তি আছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৭

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জনমনে কিছুটা বিভ্রান্তি আছে। সরকারের পক্ষ থেকে তদন্ত সংস্থার রিপোর্ট প্রকাশ হলে এই হত্যাকাণ্ড নিয়ে সাধারণ মানুষের সন্দেহ ও বিভ্রান্তি দূর হবে। তাছাড়া শহীদদের নিকট আত্মীয়রাও বুঝতে পারবেন, কোন পরিপ্রেক্ষিতে তাদের স্বজনরা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটা শহীদ পরিবারের জন্য সান্ত্বনাও হবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি জাতীয় পার্টি ও বিরোধী দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

পিলখানায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘প্রতিটি ষড়যন্ত্রের সঙ্গে কিছু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকে।’ তাই পিলখানা ট্র্যাজেডিতে পরোক্ষভাবে কেউ জড়িত থাকলে তাদেরও বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

উচ্চ আদালতে বিচারাধীন মামলায় হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের