মোদির সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ১৫:৫২আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৫:৫২

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি মনে করেন, নরেন্দ্র মোদির এই গুরুত্বপূর্ণ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে।

নরেন্দ্র মোদির ঢাকা আগমনকে কেন্দ্র বুধবার (২৪ মার্চ) দুপুরে  দেওয়া এক বিবৃতিতে জিএম কাদের এসব আশাবাদ ব্যক্ত করেন।

নিজের সই করা বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান এদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করে যাবে। কারণ, আমরা একটি কৃতজ্ঞ জাতি। আমরা ভারতের সাসঙ্গে সব সময় সুপ্রতিবেশীসুলভ আচরণ করে আসছি। আমি আশা করি, এই বন্ধন আগামীতে আরও  সুদৃঢ় হবে।’

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের