সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপার বছরব্যাপী অনুষ্ঠান উদ্বোধন মঙ্গলবার  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২১, ১৬:০১আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৬:০১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালা উদযাপন করবে জাতীয় পার্টি। এ উপলক্ষে আগামী মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল ৩টায় যমুনা ফিউচার পার্কের কনভেনশন সেন্টারে বছরব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

রবিবার (২৮ মার্চ) চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

জালালী জানান, উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন জাতীয় পার্টি মহাসচিব ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ বাবলু। অনুষ্ঠেয় আলোচনা সভায় অংশ নেবেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেদের নির্দেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের