বাঁশখালীতে শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি জাপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১১:৩৩আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১১:৩৩

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শনিবারের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি। রবিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পবিত্র রমজানের ইফতার, সেহরি ও তারাবি ঠিক রেখে কর্মঘণ্টা নির্ধারনের দাবিতে আন্দোলন করছিলেন শ্রমিকরা। কেন এবং কোন পরিস্থিতিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালাতে হলো তা খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। পবিত্র রমজানে এমন হতাহতের ঘটনা মেনে নেওয়া যায় না।’

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।’ এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

উল্লেখ্য, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় শনিবার (১৭ এপ্রিল) সকালে এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ জন নিহত হন। আহত হন আরও অন্তত ২৩ জন। বেতন-ভাতাসহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলন শুরু করলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ হয়। পুলিশ ও শ্রমিকরা সহিংসতার জন্য পরস্পরকে দায়ী করছেন। এলাকাবাসীও শ্রমিকদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে একাধিক সূত্রে জানা যায়।

নিহতরা হলেন আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মো. রাহাত (২৪) ও রায়হান (২৫)। তারা সবাই শ্রমিক নাকি এলাকাবাসীও রয়েছেন তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের