অকারণে মানুষ গ্রেফতার হচ্ছে: বাবলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ১৫:১২আপডেট : ০৬ মে ২০২১, ১৫:১২

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘দেশে সুশাসন নেই, আইনের শাসন নেই। এখন অকারণেও মানুষ  গ্রেফতার হচ্ছে। হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ।’

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাবলু বলেন, ‘জাতীয় পার্টি গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে সংগ্রাম করছে। জনসাধারণের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়বে।’

এর আগে, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি এবং জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।

 

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী