গাজায় সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জানালেন রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৭:২৯আপডেট : ১২ মে ২০২১, ২২:৫৪

জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা এবং পশ্চিম তীর ও গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বুধবার (১২ মে) এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘গত কয়েক দিন ধরে মুসল্লিদের ওপর হামলার পর আল আকসা মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, যা মানবাধিকার, মানবিক মানদণ্ড এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।’

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘ইসরায়েল ও হামাসের তীব্র শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে সারা রাত ধরে পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলা হয়েছে। এতে গাজায় ৩৫ জন ও ইসরায়েলে পাঁচ জন নিহত হয়েছেন।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী, ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার থাকলেও উপাসনার সময় রাষ্ট্রীয় কোনও বাহিনীর এভাবে হামলার নজির কেবল ইসরায়েলই সম্ভব। ইসরায়েলের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ভূমিকা নিতে হবে।’

এই হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘২০১৪ সালের গাজা যুদ্ধের পর ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। এ পরিস্থিতি আরও নাজুক হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন আশঙ্কায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।’

রওশন বলেন, ‘রমজান মাসে জেরুজালেমে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর সহিংসতার এসব ঘটনা ঘটলো। এই উত্তেজনার সময় আল আকসা মসজিদ ও এর আশপাশে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি প্রতিবাদকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর বৈষম্যবিরোধীদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম