ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ১২:০৮আপডেট : ১৬ মে ২০২১, ১২:০৮

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি। তিনি বলেন, ‘ইসরায়েলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।’ রবিবার (১৬ মে) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। প্রতিদিন হাজারো ফিলিস্তিনি গুরুতর আহত হচ্ছেন। ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত করা হচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় রেহাই পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী।’

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘জাতিসংঘের নেতৃত্বে ইসরাইলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে।’

/সিএ/আইএ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের