করোনার ‘ভ্যারিয়েন্ট’ সম্পর্কে বিশদ জানানোর দাবি রওশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ১৬:০২আপডেট : ০১ জুন ২০২১, ১৬:০২

বাংলাদেশে করোনাভাইরাসের যেসব ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে, সে বিষয়ে দেশবাসীকে বিস্তারিত জানানোর দাবি করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

মঙ্গলবার (১ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশে এখনও পর্যন্ত করোনার কী কী ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এগুলোর প্রধান বৈশিষ্ট্য কী, এসব তথ্য দেশবাসীকে জানানো দরকার।’

তিনি করোনার এসব ধরন মোকাবিলায় প্রয়োজনীয় পর্যাপ্ত  চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘করোনা মহামারি মানুষের সর্বক্ষেত্রে উন্নতি ও অগ্রযাত্রাকে স্থবির করে দিচ্ছে।’

সরকারের নীতি, কৌশল এবং কার্য সম্পাদনের মাধ্যমে করোনা মহামারি মোকাবিলা ও জনগণকে সহায়তায় সরকার কাজ করলেও পার্শ্ববর্তী দেশগুলোর মতো চিকিৎসা ব্যবস্থায় বিপজ্জনক বিপর্যয়ের অবস্থা থেকে দেশবাসীকে রক্ষা করতে সরকারকে এখনই জরুরি পদক্ষেপ গ্রহণসহ সতর্ক বার্তা প্রদানের আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা প্রত্যেক জেলায় করোনাভাইরাস মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহের আহ্বান জানান। দেশীয় শিল্প-প্রতিষ্ঠানের মাধ্যমে ওষুধ, মাস্ক, স্যানিটাইজার, টেস্টিং কিট, পিপিই পোশাক উৎপাদন ও আমদানিতে  নির্দেশনা প্রদানে সরকারের প্রতি অনুরোধ করেন।

রওশন এশাদ বলেন, ‘কোভিড-১৯ চিকিৎসা ব্যয় অত্যধিক, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর জন্য এ চিকিৎসা ব্যয় মেটানো দুঃসাধ্য। সরকারি-বেসরকারি মাধ্যমে করোনা ভ্যাকসিন আমদানি এবং দেশের জনগণকে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে করোনাভাইরাসের টিকা প্রদানের অনুমতি প্রদান করতে হবে।’

হাসপাতালে চিকিৎসা ব্যয় কমাতে ভর্তুকি বাড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘করোনা মাহামারির ফলে বাংলাদেশ এমন এক কঠিন সময় পার করছে, যখন অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা না গেলে করোনার সার্বিক পরিস্থিতি আরও  খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যাবে।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর বৈষম্যবিরোধীদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক