‘মাদক নির্মূলে কয়েকশ’ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলেও কাজের কাজ হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ১৫:১২আপডেট : ২০ জুন ২০২১, ১৫:১২

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ‘মাদকবিরোধী অভিযানে গেলো তিন বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে কয়েকশ,’ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই মাদক নির্মূলে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।’

রবিবার (২০ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় জিএম কাদের এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘মাদক বিস্তারের পরিণাম জঙ্গিবাদের মতো ভয়াবহ। মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে বিশেষায়িত ইউনিটি গঠন করতে হবে।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘গণমাধ্যমের সাম্প্রতিক সংবাদে ইতোমধ্যেই দেশবাসী জেনেছে এলএসডি, আইস, খাট এর মতো মরণনেশায় আসক্ত হয়ে পড়েছে আমাদের তরুণ সমাজ। এছাড়া ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাঁজা আরও সহজলভ্য হয়ে পড়েছে।’

‘জাতির জন্য এর মতো দুঃসংবাদ আর হতে পারে না’ উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে না পারলে জাতি হয়ে পড়বে অকর্মণ্য, উগ্র ও অসভ্য। ধ্বংস হয়ে যাবে তারুণ্যের অমিত সম্ভাবনা। তখন কোনোভাবেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না।’

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের