সরকার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে মেগা কমিশনের জন্য: বাবলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১৬:৩৫আপডেট : ২৩ জুন ২০২১, ১৬:৩৫

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু  অভিযোগ করেছেন, সরকার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে মেগা কমিশনের জন্য। তিনি বলেন, ‘লুটপাটের জন্যই দেশের মানুষ এখনও করোনার টিকা পাচ্ছে না। দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে জাতীয় পার্টি সব সময় সোচ্চার থাকবে।’

বুধবার (২৩ জুন) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ গ্রন্থের প্রকাশক আহসান আদেলুর রহমান এমপির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘গ্রাম-গঞ্জে এবং শহরের ফুটপাতেও চাঁদাবাজি চলছে। সরকার দলীয় ক্যাডারদের বেপরোয়া চাঁদাবাজিতে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছে। করোনার সংক্রমণ বেড়েছে, হাসপাতালে জায়গা নেই।’

তিনি আরও বলেন, ‘জুয়া আর ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। কারণ, জড়িত সবাই সরকার দলীয় লোক।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে, হুসেইন মুহম্মদ এরশাদের অবদান ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাস থেকে হুসেইন মুহম্মদ এরশাদের  অবদান কখনোই মুছে ফেলা যাবে না।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জিয়াউদ্দিন বাবলুর স্মরণসভা শুক্রবার
জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
জাপা মহাসচিবের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি