আরও এক প্রার্থীকে অব্যাহতি দিলো জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৫:০১আপডেট : ২৪ জুন ২০২১, ১৫:০১

কুমিল্লা-৫ আসনের প্রার্থী মো. জসিম উদ্দিনের পর প্রার্থিতা প্রত্যাহার করায় এবার ঢাকা-১৪ আসনের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাককেও অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে দফতর সম্পাদক-০২ এম এ রাজ্জাক খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মোস্তাকুর রহমান মোস্তাককে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন।

ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় মোস্তাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দলীয়সূত্রে জানা গেছে।

সূত্রটি বলছে, জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যেকোনও পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতিতে মোস্তাকুর রহমান মোস্তাককে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে অমান্য করায় তাকে অব্যাহতি দেওয়া হলো।

উল্লেখ্য, আগামী ১৪ জুলাই শূন্য হওয়া তিনটি আসনে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনয়ন পেয়েছিলেন মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা-১৪), আতিকুর রহমান আতিক (সিলেট-৩) এবং জসিম উদ্দিন (কুমিল্লা-৫)। প্রার্থিতা প্রত্যাহার করায় এর আগে জসিম উদ্দিনকেও (কুমিল্লা-৫) দল থেকে বাদ দেওয়া হয়েছে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের