রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি: ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৫, ১৫:০১আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৫:০১

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে (১৮) গুলির ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদসহ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

শনিবার (৫ জুলাই) ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ‍্য জানান।

ঘটনার বর্ণনায় জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রামপুরায় হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুফুর বাসায় ফিরছিলেন আমির। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

ঘটনার দিন বনশ্রী-মেরাদিয়া সড়কের দুই পাশে পুলিশ ও বিজিবির গাড়ি দেখে ভয়ে প্রাণ বাঁচাতে পাশে থাকা একটি নির্মাণাধীন চার তলা ভবনের ছাদে উঠে পড়েন আমির। ওই সময় পুলিশও তার পিছু পিছু যায়। এক পর্যায়ে ওই নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন তিনি। তবে পরে পুলিশ তাকে দেখে ফেলে। ওই সময় তাকে নিচে লাফ দিতেও বলা হয়। এক পর্যায়ে আমিরকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন এক পুলিশ সদস্য। ঘটনার পর তিন তলায় পড়ে গেলে কয়েকজন চিৎকার শুনে আমিরকে উদ্ধার করে। প্রথমে তাকে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ওইদিন রাতে  নেওয়া হয় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে বাসায় ফেরেন আমির।

এ ঘটনায় চলতি বছরের ২৬ জানুয়ারি রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল আমিরকে লক্ষ্য করে গুলি চালানো সাবেক এএসআই চঞ্চল সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেফতার করে।

/বিআই/আরকে/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান