রওশন এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ২০:৩৫আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২০:৩৫

বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। ফুসফুসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত আটটার দিকে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব মামুন হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডাম রওশন এরশাদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে নিয়মিত হাসপাতালে যান ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ এমপি। তিনি (সাদ এরশাদ) জানিয়েছেন, তার (রওশন) শারীরিক অবস্থা এখন আগের চেয়ে উন্নত।’

উল্লেখ্য, গত শনিবার (১৪ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হলে রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে, রওশন এরশাদের আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার আছরের নামাজের পর জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন—  দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।  মোনাজাত পরিচালনা করেন পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর বৈষম্যবিরোধীদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক