নবীন-প্রবীণের সমন্বিত টিম নিয়ে সংসদে যাবেন বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:১৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৮

‘এরিক ঘোষিত নতুন জাতীয় পার্টি’র কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টি পরিশুদ্ধ হয়ে নবীন-প্রবীণের সমন্বয়ে দেশপ্রেমিক, স্বাধীনতা ও সার্বভৌমের প্রতি অনুগত একটি টিম নিয়ে আমরা সংসদে যাবে।’ 

শনিবার (২৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আয়োজিত এক সভায় বিদিশা এ কথা জানান। সভায় তার নেতৃত্বাধীন জাপার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

বিদিশা আরও বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মতো গণমানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন জীবনের শেষদিন পর্যন্ত এদেশের মানুষের সেবা করে যেতে পারি।

সমাবেশে বিদিশা অভিযোগ করেন, তার সন্তান এরিককে জিএম কাদের ঘরে আটকে রেখেছিলেন। সেখান থেকে তাকে উদ্ধার করেন কাজী মামুন।

দুপুরে সড়কপথে নরসিংদী হয়ে স্পিডবোটে নবীনগর যান বিদিশা। উপজেলার বরিকান্দি ইউনিয়নে হযরত শাহ সুফি গনিশাহ (র.) মাজার জিয়ারত করেন বিদিশা-মামুনের প্রতিনিধি দল। এরপর সেখানে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা। 

নবীনগর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মো. রজব আলী মোল্লা। উপস্থিত ছিলেন- সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, নীলফামারী -১ আসনের সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
প্রতারণার মামলায় ২ বছরের জেল, বিদিশা বললেন ‘কিছু জানি না’
জাতীয় পার্টিতে সক্রিয় হচ্ছেন বিদিশা
এরশাদের মৃত্যুবার্ষিকী সামনে রেখে সক্রিয় হচ্ছেন বিদিশা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী