‘কথা বলছেন রওশন এরশাদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৩:৫৬আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪:২১

থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার সন্তান রাহগির আলমাহি সাদ এরশাদ। রবিবার (৭ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে তাকে উদ্ধৃত করে বিরোধী দলীয় নেতার একান্ত সহকারী মামুন হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

মামুন হাসান বলেন, ‘আধাঘণ্টা আগে সংসদ সদস্য সাদ এরশাদ জানিয়েছেন, ম্যাডামের (রওশন এরশাদ) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। গতকাল শনিবার রাত থেকে তিনি কথা বলছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো আছে।’

মামুন হাসান জানান, সাদ এরশাদ দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। রওশন এরশাদের চিকিৎসা চলমান রয়েছে বলেও জানান তিনি।  

এরআগে, গত শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংকের উদ্দেশে রওনা হন রওশন এরশাদ। সেখানে জাতীয় সংসদের বিরোধীদলীয় এই নেতার সঙ্গে আছেন রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর বৈষম্যবিরোধীদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম