বেসরকারি হাসপাতাল উদ্বোধন করে জিএম কাদের

‘হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা করা উচিত নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ২১:৩৫আপডেট : ০৪ মার্চ ২০২২, ২১:৩৫

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশে আরও মানসম্মত হাসপাতাল স্থাপন করা উচিত। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা করা উচিত নয়। দেশের মানুষ যেন চিকিৎসা নিতে দেশের বাইরে না যায় সে জন্য আরও দক্ষ জনবল ও প্রযুক্তি দেশে নিশ্চিত করা উচিত। গরিব মানুষ অর্থের জন্য যেন চিকিৎসাবঞ্চিত না হয় সেদিকে সবাইকে আন্তরিক হতে হবে।’

শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারে ‘টিজি হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতালের শুভ উদ্বোধন করে এসব কথা বলেন জিএম কাদের। অনুষ্ঠানের শুরুতে টিজি হাসপাতালের চেয়ারম্যান মো. সাহিদুর রহমান টেপা ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন তাসলিমা গিয়াস শুভেচ্ছা বক্তৃতা করেন।

এ সময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোস্তাফা লুৎফুল্লা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, সফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের