‘ঋণের বোঝা নিয়ে চললে দেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২২, ২১:৩৫আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২২:০২

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সারা বিশ্বই এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। কিছুদিন আগে হঠাৎ করে দেখা গেলো, শ্রীলঙ্কার মতো একটি দেশ, যাদের শিক্ষিতের হার ৯৫ শতাংশ। যারা অনেক আগেই মধ্যম আয়ের দেশ হয়েছে। তাদের রিজার্ভ প্রচুর ছিল। লোক সংখ্যা অনেক কম‌। মাত্র দুই কোটি। কিন্তু এই সমৃদ্ধশালী দেশ হঠাৎ করে দেউলিয়া হয়ে গেলো। শ্রীলঙ্কা নিয়ে আমাদের চিন্তার বিষয় আছে, আমি মনে করি যে, বিষয়টি সরকার যেভাবে দেখছেন, আরও বেশি গভীরভাবে দেখা প্রয়োজন।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘ইউক্রেন যুদ্ধ ও বিভিন্ন কারণে বিশ্ব বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আমি যতটুকু খবর পেয়েছি, গেলো বছর আমদানি ব্যয় হয়েছে ১০০ বিলিয়ন ডলার, যা কখনোই ৬০ বিলিয়ন ডলারের বেশি ছিল না। এখন ৪০ বিলিয়ন ডলার ব্যয় বেড়েছে,  যা আমাদের রিজার্ভ থেকে কমতে থাকবে। এভাবে রিজার্ভ কমতে থাকলে দেশকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।  শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে পারে দেশ। দেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।

তিনি বলেন,  ‘আমরা অনেক বড় ঋণের বোঝা ঘাড়ে নিয়েছি। মেগা প্রজেক্টের নামে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করেছি। অনেক সময় অনেক বেশি সুদে ঋণ নিয়েছি আমরা।’

অর্থনীতিবীদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, ‘গত অর্থবছর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল সাড়ে চার লাখ কোটি টাকার মতো। সব মিলিয়ে সাড়ে ১১ লাখ কোটি টাকার মতো বর্তমান সরকারের এখনও ঋণ রয়েছে। এই বছরও দেশি-বিদেশি এক লাখ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটা প্রাক্কলন করা হয়েছে। এই ঋণের বোঝা ঘাড়ে নিয়ে আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে থাকি, এবং এই খরচগুলো যখন আমাদের করতে হবে, তখন বাংলাদেশের দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠান ও ইফতার মাহফিল পরিচালনা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল। আরও বক্তৃতা করেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আব্দুল মান্নান,অ্যাড.  রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আকতার এমপি, জহিরুল ইসলাম জহির।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে