পারলে টাকা পাচারকারীদের তালিকা করে দেখান: সংসদে বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৬ জুন ২০২২, ২২:১৩আপডেট : ০৬ জুন ২০২২, ২৩:০২

ওয়াজের নামে টাকা তোলাসহ বিভিন্ন অভিযোগ তুলে ১১৬ জন ধর্মীয় বক্তার তালিকা করে দুর্নীতি দমন কমিশন বা দুদকে জমা দিয়েছে গণকমিশন। তাদের এই উদ্যোগকে বাড়াবাড়ি বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি তাদের (গণকমিশন) বিদেশে টাকা পাচারকারীদের তালিকা তৈরি করে দুদকে জমা দেওয়ার অনুরোধ করেছেন।

সোমবার (৬ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সৈয়দ আবু হোসেন বাবলা এসব কথা বলেন।

গণকমিশনকে ‘হরিদাস পাল’ উল্লেখ করে তিনি বলেন, ‘‘কোথাকার কোন ‘হরিদাস পালরা’ এসে গণকমিশনের নাম ধারণ করে বাংলাদেশের ধর্মীয় নেতাদের দুর্নীতি খোঁজার জন্য দুদকে তালিকা দেয়। আমি ওই হরিদাস পাল বাবুদের বলবো, সবকিছু নিয়ে বাড়াবাড়ি করবেন না। সবকিছু নিয়ে বাড়াবাড়ি ভালো না। আগুনে ঘি ঢালার চেষ্টা করবেন না।’’

কে সাধু, আর কে অসাধু বাংলাদেশের সব মানুষ জানে বলে জানান তিনি। গণকমিশনকে উদ্দেশ করে জাপার এই এমপি বলেন, ‘যদি সাহস থাকে তাহলে যেসব কুলাঙ্গার দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, পারলে সেই তালিকা প্রকাশ করে দেখান, দুদককে দেন। দেশের জনগণ সাধুবাদ জানাবে।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের