ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব সুদৃঢ় হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২২, ০০:৪৮আপডেট : ২৩ জুলাই ২০২২, ০১:২৫

ভারতের নব-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

শুক্রবার (২২ জুলাই)  গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভারতের নতুন রাষ্ট্রপতির সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বন্ধু প্রতীম ভারতের নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশটি উন্নয়ন ও অগ্রতিতে আরও এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। বন্ধু প্রতীম দুটি দেশের অভিন্ন স্বার্থ সুরক্ষিত হবে। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করে যাবে।

অভিনন্দন বার্তায়, প্রতিবেশী দেশ ভারতের সাধারণ জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী