জ্বালানির দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার দাবি রওশন এরশাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৮:২৭আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৮:২৭

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি যৌক্তিক হলেও সরকার জ্বালানি তরল-ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলের দাম যে মাত্রায় বৃদ্ধি করেছে, তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। সামগ্রিকভাব অর্থনীতি এমনিতেই চাপের মধ্যে আছে। কোভিড-পরবর্তী একটা পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছিল এবং জনজীবনে মূল্যস্ফীতির বড় ধরনের চাপ রয়েছে। এ অবস্থায় জ্বালানির দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা।

রবিবার (৭ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রওশন এরশাদ এ দাবি জানান।

বিবৃতিতে বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধির ফলে ভোগ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরেক দফা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে জনদুর্ভোগ বেড়ে যাবে। অর্থনৈতিক উন্নয়নের গতিধারা নিরবচ্ছিন্ন রাখতে তেল-গ্যাসসহ সব ধরনের জ্বালানি সহনীয় পর্যায়ে রাখা জরুরি।’

তিনি আরও বলেন, ‘করোনা অতিমারির বিরূপ প্রভাব এবং ইউক্রেন যুদ্ধের অভিঘাত ইতোমধ্যে জনসাধারণের উপার্জন এবং ক্রয়ক্ষমতা হ্রাস করেছে। এর মধ্যে যদি জ্বালানির মূল্য অসহনীয় হয়ে ওঠে, তাহলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে।’ এ অবস্থায় মানুষের জীবনমানের দিক বিবেচনা করে সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখবেন, এমনই প্রত্যাশা করেন বিরোধী রদলীয় নেতা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর বৈষম্যবিরোধীদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম