মন্ত্রী-এমপি আর আওয়ামী লীগ কর্মীরা বেহেশতে আছেন: জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২২, ১৭:০২আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৭:০২

‘দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেশতে আছেন’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি। তিনি বলেছেন, ‘সরকার সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় কামিয়েছে। তাদের কোনও অভাব নেই। প্রতিবছর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার।’

শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। এলডিপি’র কেন্দ্রীয় সহ সভাপতি আবু জাফর সিদ্দিকী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠান হয়। আবু জাফর গত মে মাসে অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি ছেড়ে আবদুল করিম আব্বাসী নেতৃত্বাধীন অংশে যোগ দিয়েছিলেন। আড়াই মাসের মধ্যে আবার দলত্যাগ করলেন তিনি।

অনুষ্ঠানে জিএম কাদের উল্লেখ করেন, অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্য উর্ধগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই। দুর্নীতিবাজ আর লুটেরারা কখনও সাধারণ মানুষের কষ্ট বোঝে না। দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চায় দেশের মানুষ। জাতীয় পার্টি মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের