জাতীয় পার্টি আর  কারও জোটে যাবে না: মুজিবুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৮

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু  বলেছেন, জাতীয় পার্টি কারও সঙ্গে জোট করবে না। জাতীয় পার্টি তিনশ’ আসনেই নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘কোনও রাজনৈতিক শক্তি জাতীয় পার্টির নেতৃত্ব মেনে নিয়ে জোট করতে চাইলে, আমরা বিবেচনা করবো।’

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ‘জাতীয় ভূমিহীন আন্দোলন সুরক্ষা পার্টি’ নামে দলের  একটি সহযোগী সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর  চায় না। দুটি দল দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি তৃতীয় রাজনৈতিক শক্তি দেখতে চায়। জাতীয় পার্টি সেই বিকল্প শক্তি হতে চেষ্টা করছে।’

লতিফ সরকারের সভাপতিত্বে ও কাজী মামুনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, অ্যাডভোকেট ইউসুফ আজগর, সম্পাদকমণ্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য আজহারুল ইসলাম সরকার, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য মখলেছুর রহমান বস্তু, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন, মহিউদ্দিন ফরাজী, অ্যাডভোকেট রবিউল ইসলাম, ভূমিহীন সংগঠনের নেতা এস এম আমিনুল হক সেলিম, শফিকুল ইসলাম লিপন, মুজিবুর রহমান,  তরিকুল ইসলাম তপু, দেলোয়ার হোসেন ও  উচান মং রাখাইন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?