জাপার নেতাকর্মীরা পূজামণ্ডপ পাহারা দেবেন: বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২২, ১৮:৪৫আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৮:৪৬

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, শারদীয় দুর্গোৎসবে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের সব পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাহারা দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ইতোমধ্যে দলের সব নেতাকর্মীকে এ নির্দেশ দিয়েছেন।

শনিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীতে নিজ নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

বিশ্ব হিন্দু পরিষদের ঢাকা মহানগর কমিটির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী ডিভিশনের ডেপুটি কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার, আওয়ামী লীগ নেতা হাজী নুর হোসেন, জাতীয় পার্টির কদমতলীর থানা কমিটির সভাপতি শামসুজ্জামান কাজল, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন, ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মাসুদ, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সাথী আক্তার, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল আলম এবং হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব ডি কে সমীর।

এ সময় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে কদমতলীর ১২টি মন্দিরে ৩ লাখ টাকা অনুদান দেন আবু হোসেন বাবলা। ৫০০ হিন্দু নারীকে শাড়ি উপহার দেন তিনি।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী