দেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দূরে সরে গেছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ১৬:৪১আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬:৪১

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, দেশে গণতন্ত্র নেই। তাই, সুশাসন নেই, জীবনের নিরাপত্তা নেই। সাধারণ মানুষের কাছে দেশের মালিকানা নেই। তিনি বলেন, ‘এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকবে, কিছু মানুষ রাজনীতি করে আইনের উর্ধ্বে চলে যাবে। আবার ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষের সঙ্গে বৈষম্য সৃষ্টি হবে, অথবা বিরোধী মতাদর্শের জন্য কোনও সুযোগ বা অধিকার থাকবে না, এমন দেশের জন্য মহান মুক্তিযুদ্ধ হয়নি। আসলে দেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দূরে সরে গেছে।’

সোমবার (১০ অক্টোবর) বিকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসার ছেলে মো. শরিফুল ইসলাম ভরসা জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় তাকে স্বাগত জানিয়ে গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি দেশের মানুষের সব অধিকার সংরক্ষণের দায়িত্ব নিতে রাজনীতি করছে। এ কারণেই প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির পতাকাতলে হাজির হচ্ছেন।’

এসময় উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী ও ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী