বাংলাদেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ২২:০৯আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ২২:০৯

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসনের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে স্বাগত জানান। এসময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও ব্রিটিশ হাইকমিশনার বন্ধুপ্রতিম দুটি দেশের পারস্পরিক সম্পর্কের কথা স্মরণ করেন। তারা দুটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এসময় জিএম কাদের বলেন, বাংলাদেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসনের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর টম বার্গী ও হাইকমিশনের কর্মকর্তা তানভীর মাহমুদ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের