কাজী মামুন ও রুবায়েত হাসানের বিরুদ্ধে এরিক এরশাদের জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ০০:০৩আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০০:০৩

এরশাদ ট্রাস্টের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ ও সদস্য কাজী রুবায়েত হাসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন এরিক এরশাদ।

সোমবার (৭ নভেম্বর) রাত পৌনে বারোটার দিকে এরিকের পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সাধারণ ডায়েরিতে এরিক এরশাদ অভিযোগ করেন, গত ২৭ অক্টোবর ওমরা হজে যাওয়ার সময় কাজী মামুনুর রশীদ তাকে ও তার মাকে সৌদি যেতে বাধা দেন। ওই সময়ও গুলশান থানায় জিডি করেন এরিক। 

গুলশান থানায় সোমবার রাতে করা জিডিতে এরিক উল্লেখ করেন, গত ৬ নভেম্বর সন্ধ্যায় ছয়টার দিকে কাজী মামুনুর রশীদ ও কাজী রুবায়েত হাসানসহ অন্যান্যরা প্রেসিডেন্ট পার্কে প্রবেশ করেন এবং এক ঘন্টা অবস্থান করেন।

জিডিতে এরিক অভিযোগ করেন, অভিযুক্তরা তার বাসায় কোনও নাশকতামূলক অবৈধ দ্রব্য রেখে যেতে পারে।

উল্লেখ্য, এর আগে সোমবার সন্ধ্যায় রওশন এরশাদের পক্ষে গঠিত একটি প্রেস উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজী মামুনুর রশীদসহ ট্রাস্টি বোর্ডের তিন সদস্য রবিবার বারিধারা প্রেসিডেন্ট পার্কে যান।

আরও পড়ুন: কাজী মামুনকে ট্রাস্টের হিসাব দিতে হবে: এরিক এরশাদ

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের