‘এরশাদ ট্রাস্ট’ থেকে অব্যাহতি পাওয়াদের সংবাদ না প্রচারের অনুরোধ এরিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ২১:৩২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২১:৩২

‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’ থেকে অব্যাহতি পাওয়া ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ এবং অন্যান্য সদস্যদের এ বিষয়ক কোনও সংবাদ না প্রচারের জন্য গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন শাহাতা জারাব এরশাদ (এরিক)।

সোমবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অনুরোধ করেন।

বিবৃতিতে এরিক বলেন, 'আমার ভরণ-পোষণের জন্য আমার পিতার গঠনকৃত "হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট” এর ২০২০-২১ সালের জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন কাজী মো. মামুনুর রশিদ এবং অন্যান্য তিনজন সদস্য। কিন্তু গত বছর ২৮ সেপ্টেম্বর ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাড. কাজী রুবায়েত হাসান সাঈমকে এবং একই বছর ২৭ অক্টোবর চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদকে পদ হতে অব্যাহতি প্রদান করা হয়। মেয়াদকাল উত্তীর্ণ হওয়া, অব্যবস্থাপনা এবং ব্যাপক দুর্নীতির কারণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

তিনি বলেন, 'পুরাতন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্য বহিষ্কৃত সদস্যরা মিলে আমাদের ট্রাস্ট নিয়ে চক্রান্ত করছে এবং আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানি করছে। আমি এখন সাবালক (বয়স ২২) এবং ওই ট্রাস্টের একমাত্র উত্তরাধিকারী ও সুবিধাভোগী। তাই ট্রাস্ট ও ট্রাস্টের সম্পদ সম্পর্কিত ভালো সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার আমি রাখি। বহিষ্কৃত সদস্যদের বিরুদ্ধে ইতোমধ্যে আমি জিডি করেছি, উকিল নোটিশ পাঠিয়েছি, অতিসত্বর মামলা করবো।'

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের