অগ্নিকাণ্ডকে নাশকতা বললে উপযুক্ত প্রমাণ দিতে হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ১৬:১৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৯:১৩

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, আমরা দোষারোপের রাজনীতি পছন্দ করি না। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডকে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে। অভিযোগ করলে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে। আমরা চাই, আর যেন অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে। অগ্নিকাণ্ড ও নাশকতা প্রতিরোধের দায়িত্ব সরকারের।’ 

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রাজধানীর কুড়িলে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে গণমাধ্যমের সঙ্গে তিনি এসব কথা বলেন।

‘রেডিও টেলিভিশন খুললে দেখা যায় প্রতিদিন বিদ্যুতের রেকর্ড উৎপাদন হচ্ছে’ উল্লেখ করেন জিএম কাদের। তিনি প্রশ্ন করেন, প্রতিদিন উৎপাদনের রেকর্ড হলে বিদ্যুতের লোডশেডিং কেন? বিদ্যুতের জন্য হাহাকার কেন? প্রতিদিনই বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলে তা প্রচার করতে হবে কেন?

জিএম কাদের বলেন, ‘বিদ্যুতের রেকর্ড প্রচার করে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। বিদ্যুতের রেকর্ড প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের মানুষ বিদ্যুৎ না পেলে রেকর্ড দিয়ে কোনও লাভ হবে না।’

তিনি বলেন, ‘দেশের বেশিরভাগ মানুষ অভাবে আছেন। আনন্দ-উৎসব করার সামর্থ্য তাদের নেই। বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। মধ্যবিত্তরা দিনে দিনে নিম্নমধ্যবিত্ত হয়ে যাচ্ছে। আর নিম্নমধ্যবিত্তরা দরিদ্র হয়ে যাচ্ছে।’

জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মৃধার আয়োজনে এ সময় আরও উপস্থিত ছিলে সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক মোড়ল জিয়াউর রহমান প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের