তিন হাজার নারীকে শাড়ি ও এক হাজার পরিবারকে খাবার দিলেন এমপি বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ১৯:৪৮আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৯:৪৮

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনি এলাকা রাজধানীর শ্যামপুর-কদমতলীর প্রায় সাড়ে তিন হাজার  শাড়ি ও এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ঢাকা-৪ আসনের এমপি ও জাতীয় পার্টি’র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

বুধবার (১৯ এপ্রিল) জুরাইন শেখ কামাল উচ্চ বিদ্যালয় মাঠে শ্যামপুর থানার তিনটি ওর্য়াডের দেড় হাজার মানুষের মাঝে শাড়ি বিতরণ করেন  এমপি বাবলা। আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণের জন্য স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাদের হাতে দেড় হাজার পিস শাড়ী উপহার দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানার জাপার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লাসহ স্থানীয় জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া এক হাজার শুকনো খাবারের প্যাকেটও এক হাজার পরিবারের মাঝে বিতরণ করেন তিনি।  অপরদিকে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনকে পাঁচ শতাধিক শাড়ি উপহার দেন।

এছাড়া কদমতলীর বালুর মাঠে প্রায় দেড় হাজার নারীর মাঝে বাবলার পক্ষ থেকে শাড়ি বিতরণ করেন তার প্রেস আ্যান্ড পলিটিকাল সেক্রেটারি ও জাতীয় পার্টি 'র যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দে, শ্যামপুর থানা জাতীয় পার্টি কাউসার আহমেদ, কদমতলী থানা জাতীয় পার্টি 'র যুগ্ম সাধারন সম্পাদক তানভীর আহমেদ সুমন প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের