বরিশালে জিএম কাদেরের নির্বাচনি প্রচারণা, তদন্তের নির্দেশ ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ১৮:৫৯আপডেট : ১২ মে ২০২৩, ১৯:০৮

প্রচারণা নিষিদ্ধের সময়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নির্বাচনি প্রচারণা ও নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘটনাটি তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক আশাদুল হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রতীক বরাদ্দের আগেই দলটির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ১১ মে  সিটি করপোরেশন এলাকায় শোভাযাত্রা, শোডাউন, মিছিল, সভা, নির্বাচনি প্রচারণা ও নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগেই কোনও প্রার্থী বা তার পক্ষে কোনও রাজনৈতিক দল, অন্য কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের নির্বাচনি এলাকায় শোভাযাত্রা, শোডাউন, মিছিল, সভা, নির্বাচনি প্রচারণা ও নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ নিষিদ্ধ। প্রকাশিত সংবাদের বিষয়ে সরেজমিন তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে (১৩ মে) প্রতিবেদন পাঠানোর জন্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, বরিশাল ও জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনারকে কমিশন নির্দেশ প্রদান করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী