বিরোধী দলীয় চিফ হুইপ প্রশ্নে জাতীয় পার্টির পাল্টাপাল্টি চিঠি স্পিকারকে

এমরান হোসাইন শেখ
০১ জুন ২০২৩, ২২:৫৯আপডেট : ০১ জুন ২০২৩, ২২:৫৯

বিরোধী দলীয় চিফ হুইপ প্রশ্নে স্পিকারকে জাতীয় পার্টির পাল্টাপাল্টি চিঠি দিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বর্তমান চিফ হুইপ মসিউর রহমান রাঙাকে সরিয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামকে নতুন চিফ হুইপ করার অনুরোধ করে চিঠি দিয়েছেন। অপরদিকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বর্তমান চিফ হুইপ মসিউর রহমানকে স্বপদে বহাল রাখার অনুরোধ করে স্পিকারকে পাল্টা চিঠি দিয়েছেন। সংসদ সচিবালয় ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদের চিফ হুইপ মসিউর রহমান রাঙাকে গত বছর সেপ্টেম্বরে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও অপসারণ করা হয়। রাঙাকে বহিষ্কারের পর ওই বছর অক্টোবরে ফখরুল ইমামকে বিরোধী দলের চিফ হুইপ করার সিদ্ধান্ত আসে পার্টি থেকে। তবে পরবর্তীতে ওই সিদ্ধান্তে পরিবর্তন এনে পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদকে বিরোধী দলের চিফ হুইপ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্পিকারকে চিঠি দিয়ে মসিউর রহমান রাঙার পরিবর্তে কাজী ফিরোজ রশীদকে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ পাল্টা চিঠি দিয়ে মসিউর রহমান রাঙাকে বিরোধী দলীয় চিফ হুইপ পদে বহাল রাখার অনুরোধ করেন।

জানা গেছে, পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রস্তাবিত চিফ হুইপ ফিরোজ রশীদ ব্যক্তিগত কারণ দেখিয়ে চিফ হুইপ হতে অপারগতা প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে গত ১৮ মে দলের প্রেসিডিয়াম সভা করে কাজী ফিরোজ রশীদের স্থলে ফখরুল ইমামকে চিফ হুইপ করার সিদ্ধান্ত আসে। পার্টির এই নতুন সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে গত সপ্তাহে (২৩ মে) আবারও স্পিকারকে চিঠি দেওয়া হয়।

জানা গেছে স্পিকারের দফতরে জমা দেওয়া ওই চিঠিতে মসিউর রহমান রাঙাকে পার্টি থেকে বহিষ্কার এবং প্রস্তাবিত চিফ হুইপ কাজী ফিরোজ রশীদের অপারগতার বিষয়টি উল্লেখ করে ফখরুল ইমামকে চিফ হুইপ করার অনুরোধ করা হয়।

বৃহস্পতিবার (১ জুন) সংসদ অধিবেশনের পর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্ব তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্পিকার ড. শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা স্পিকারকে তাদের নতুন চিঠির বিষয়টি অবহিত করে তার একটি কপিও হস্তান্তর করেন।

এ বিষয়ে জানতে চাইলে স্পিকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দুই পক্ষে থেকে চিঠি পেয়েছি। এটি দেখে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম