মাছ মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ: জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৯

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ। মধ্য ও নিম্নবিত্ত পরিবারে হাহাকার উঠেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। দেখার যেন কেউ নেই। বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতায় সরকারকে জবাব দিতে হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, কিছু দিন আগে কাঁচামরিচের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছিল, পেঁয়াজের দাম ৩৫০ টাকা পর্যন্ত হয়েছিল। বর্তমানেও পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা। ডিমের ডজন ১৫০ থেকে ২০০ পর্যন্ত ওঠানামা করছে। মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ।

যেকোনও সবজির কেজি প্রায় ১০০ টাকা উল্লেখ করে জি এম কাদের বলেন, বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। মানুষের আয় বাড়েনি মোটেও, কিন্তু প্রতিদিনই খরচ বাড়ছে। সংসার চালাতে হিমশিম অবস্থা। শিশুদের জন্য দুধ ও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে পারে না সাধারণ মানুষ। ডেঙ্গু জ্বরের স্যালাইনসহ অনেক জীবন রক্ষাকারী ওষুধ চাহিদামতো পাওয়া যাচ্ছে না। কষ্টের কথা দেশের মানুষ মুখ খুলে বলতেও পারে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ বুঝতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা মনে করছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনও পরিকল্পনা নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

/এসটিএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি