‘লোকসংগীত নিয়ে গবেষণায় মোস্তাফা জামান আব্বাসীর অবদান অনুকরণীয় হয়ে থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৫, ১৩:০৫আপডেট : ১০ মে ২০২৫, ১৩:০৯

একুশে পদকে ভূষিত প্রখ্যাত সংগীতশিল্পী, সংগীত সংগ্রাহক, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম)। শনিবার (১০ মে) এক শোকবার্তায় তিনি বলেন, ‘লোকসংগীত নিয়ে গবেষণায় মোস্তাফা জামান আব্বাসীর অবদান অনুকরণীয় হয়ে থাকবে।

ওই শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন জিএম কাদের। একইসঙ্গে মরহুমের পরিবার ও ভক্ত-অনুরাগীদের প্রতি সমবেদনা জানান।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘মুস্তাফা জামান আব্বাসী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবারের অন্যতম সদস্য। তার পিতা কিংবদন্তী সংগীতশিল্পী আব্বাস উদ্দিন। মোস্তাফা জামান আব্বাসী প্রতিথযশা সংগীতশিল্পী ফেরদৌসি রহমানের ভাই। বংশ পরম্পরায় মোস্তাফা জামান আব্বাসী দেশের লোকসংগীত সংগ্রহ ও উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে দেশের সংগীত ভুবনের যে ক্ষতি হলো তা সহসাই পূরণ হবার নয়।’

মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। সর্বশেষ শুক্রবার (৯ মে) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ ভোর সাড়ে ৫টায় রাজধানীন বনানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম