মুজিবুল হকের স্ত্রীর ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ৯৫৩ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ০০:৪০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:২৩

কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও দলটির মহাসচিব মুজিবুল হকের স্ত্রীর রয়েছে ১৫ হাজার বর্গফুটের ফ্ল্যাট। এর ক্রয়মূল্য এক কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৮০৭ টাকা। এই হিসাবে তার ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম পড়েছে ৯৫৩ টাকার কম। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষর কাছ থেকে তিনি ফ্ল্যাট কিনেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুজিবুল হক তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে এই তথ্য পাওয়া গেছে।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় লেখা ১৫০০০ বর্গফুটের ফ্ল্যাট

এদিকে মজিবুল হক তার স্ত্রীর কাছ থেকে একটি প্লট কিনছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। এ জন্য তিনি স্ত্রীকে ৬০ লাখ টাকা অগ্রিম দিয়েছেন। অবশ্য স্ত্রীকে এই অগ্রিম অর্থ প্রদানের বিষয়টি তিনি ২০১৮ সালের নির্বাচনের হলফনামায় উল্লেখ করেছেন। অর্থাৎ পাঁচ বছর আগে জমি কেনার জন্য অগ্রিম দিলেও এখনও রেজিস্ট্রেশন করেননি।

হলফনামার তথ্য অনুযায়ী, মজিবুল হকের নগদ অর্থ (ব্যাংকে গচ্ছিতসহ) ৩ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ টাকা। তার স্ত্রীর নগদ ১১ লাখ ৯৩ হাজার ২৯৪ টাকা। তার কাছে রয়েছে ২৩ হাজার ৭০৬ ডলার এবং তার স্ত্রীর কাছে আছে ২২ হাজার ৭২৮ ডলার।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের