‘জাপার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৪, ১৮:০১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৮:০১

‘জাতীয় পার্টির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আবারও যারা ষড়যন্ত্র করবে, তারাও অস্তিত্বহীন হয়ে পড়বে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।’

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় দলের নেতারা এসব কথা বলেন।

সভায় বক্তারা আরও বলেন, যারা নির্বাচনই করেনি, তারাও নির্বাচন নিয়ে কথা বলেন। আসলে জাতীয় পার্টিকে পেছন থেকে ছুড়িকাঘাত করতেই তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। যারা জাতীয় পার্টির কেউ না তাদের সঙ্গেও বৈঠক করছে ষড়যন্ত্রকারীরা। যারা দলের মধ্যে বিভ্রান্তি ছড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বক্তৃতা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, সম্পাদকমণ্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, জামাল উদ্দিন প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের