স্থানীয় সরকার নির্বাচন: ১ ফেব্রুয়ারি থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৪:১৩

সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রের শূন্য পদ এবং ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপ-নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলীয় প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির বনানী চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি (শুক্রবার বাদে) পর্যন্ত ফরম বিতরণ ও গ্রহণ চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বনানীর চেয়ারম্যান কার্যালয়ের দফতর থেকে মনোনয়ন ফরম গ্রহণের অনুরোধ জানিয়েছে যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান