কেন্দ্রীয় কাউন্সিলের সম্ভাব্য তারিখ ঘোষণা

কোনও বিশেষ দলকে রক্ষায় রাজনীতি করবে না জাতীয় পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৪, ২২:০৭আপডেট : ০৬ মার্চ ২০২৪, ২২:০৭

জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর। বুধবার (৬ মার্চ) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা থেকে এ তথ্য জানানো হয়।

সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগেই সব জেলা ও উপজেলার কাউন্সিল সম্পন্ন করতে হবে। পার্টির বর্ধিত সভা, ইফতার মাহফিল এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ করা হবে।

তিনি বলেন, ‘কোনও বিশেষ দলকে বাঁচাতে জাতীয় পার্টি রাজনীতি করবে না।’ জিএম কাদের বলেন, ‘আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাবো। জনগণের ডিমান্ড বিবেচনা করে রাজনীতি করবো। আমরা গণমানুষের স্বার্থ বিবেচনা করে কর্মসূচি ঘোষণা করবো।’

প্রেসিডিয়াম সভা শেষে গণমাধ্যমকর্মীদেরকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘আগামী আগস্টের মধ্যেই সব জেলার সম্মেলন সম্পন্ন করা হবে। অমার্জনীয় অপরাধের জন্য যারা বহিষ্কার হয়েছেন, তারা ব্যতীত অন্য বহিষ্কৃতরা ক্ষমা চাইলে পার্টি চেয়ারম্যান যেন সহানুভূতির দৃষ্টিতে বিবেচনা করেন, সে ব্যাপারে পার্টির চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভায় উপস্থিত ছিলেন—  জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট সালমা ইসলাম , প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ , গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, নাসরিন জাহান রতনা প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
১৭ বছর গণমাধ্যম কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিল, দাবি ইফতেখারুজ্জামানের
দলীয় কাউন্সিলের আগে ‘অল-আউট রিসেট’ পরিকল্পনা বিএনপির
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী