রমজানে দেশের মানুষ ভালো নেই, ক্ষোভ জিএম কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ২১:১৭আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২১:৪২

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন,  ‘রমজানে দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্য নাগালের বাইরে। আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না। মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। রমজানে মুনাফাখোররা কয়েকগুণ দাম বাড়িয়ে দিয়েছে।’

রবিবার (১৭ মার্চ) বিকালে পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশের ৯০ ভাগ মানুষ আধাপেট খেয়ে দিন পার করছে। সরকারের পক্ষ থেকে বলা হয় দাম বেশি হলেও বেচাকেনা তো হচ্ছে। একশ্রেণির মানুষ ভোগ-বিলাসে দিন কাটাচ্ছে। সরকারের আশপাশের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। তাদের দিকে তাকিয়ে দেশের মানুষের কথা বিবেচনা করলে হবে না।’

তিনি বলেন, ‘আমাদের দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কাঁচামালের অভাবে। ডলার সংকটে অর্থনীতিতে সংকট সৃষ্টি হয়েছে। সরকার প্রতিটি কাজ ধুমধামে করছে। তাতে মনে হয় না দেশে অর্থনৈতিক সংকট আছে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মানুষের টাকায় চাকচিক্য দেখানো হচ্ছে।’

এসময় আরও বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, শামসুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, রফিকুল আলম সেলিম, মাহমুদুল হাসান আলাল, মো. আল আমিন, মাহবুবুল আলম।

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের