কোটাবিরোধী আন্দোলনরতরাই বীর মুক্তিসেনা: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৪, ১৫:২২আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৫:২৪

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শিক্ষার্থীদের অহিংস কোটাবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছি। এই যৌক্তিক আন্দোলনে সশস্ত্র বাধাদানের ঘটনার নিন্দা জানাচ্ছি। কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের প্রতি আমার অভিনন্দন। তাদের আমি ‘বীর মুক্তিসেনা’ হিসেবে অভিহিত করতে চাই।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘বাঙালি জাতির ইতিহাসে সুদীর্ঘকাল থেকে বৈষম্যের মাধ্যমে সৃষ্ট বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন ও দারিদ্রের অভিশাপ প্রচলিত ছিল। বৈষম্যের এই অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য এ জাতি বারবার সংগ্রাম করেছে, অনেকে আত্মদান করেছে এবং বারংবার বিজয়ী হয়েছেন। কিন্তু সেই বিজয় প্রতিনিয়ত ছিনিয়ে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে বিভিন্ন প্রক্রিয়ায় দেশে আবার বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এই বিভাজনের মাধ্যমে তৈরি করা হচ্ছে একটি সুবিধাভোগী গোষ্ঠী। কোটা পদ্ধতি সেই প্রক্রিয়ার একটি অংশ মাত্র।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনের দাবি নীতিগতভাবে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সে লক্ষ্যে পরবর্তী করণীয় ঠিক করা যেতে পারে এবং সে বিষয়গুলি আন্দোলনরত ছাত্র/ছাত্রীদের জানানো যেতে পারে।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি