আগামী নির্বাচনে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১৭:৩৮আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৩৮

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সবার বাক, ব্যক্তি ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। আমরা বিশ্বাস করি এই সরকার প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে দ্রুততম সময়ে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে সমর্থ হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে ২ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে জাতীয় পার্টি সবার জন্য নিরাপদ। আগামী নির্বাচনে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি।’

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়াসহ অনেকে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?