জিএম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৭

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার  জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে রবিবার (২৬ জানুয়ারি) ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পার্টি কার্যালয়ে পৌঁছালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে স্বাগত জানান চেয়ারম্যান। এসময় বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধানসহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা তাদের মাঝে হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দেশ-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন ইইউ অ্যাম্বাসেডর। এছাড়া পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল কাউন্সিলর সেবাস্তিয়ান রিজার-ব্রাউন উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
দক্ষ চালক ও মালি নিতে চায় আমিরাত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি